শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনাল্টি মিসের পরও জ্বলে উঠলেন মেসি: ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা, খেলাটি সরাসরি দেখুন

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। শুরুর গোলটি করেছেন লিওনেল মেসি। 

অবশ্য ব্যবধান আরও বেশি হওয়ার সুযোগ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট। তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ডও গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সুযোগ নষ্ট হওয়াতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে অপেক্ষাতেই থাকতে হয় তাকে। 

তখন বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। 

১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে। লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।

অবশেষে মেসি ইতিহাস গড়া গোলটির দেখা পেয়েছেন ৩৯ মিনিটে। তার গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। শুরুতে আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল ফিরিয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। কোনো সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই বল জড়িয়ে দেন জালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়