শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। আজ (২২ জুন) এক বিবৃতিতে মুশফিকের মাসসেরা হওয়ার খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের দীপেন্দ্র সিং ঐরিকে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে করেছিলেন ২৫৩ রান। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭১ রান, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ১৩৭। এই পারফরম্যান্স তাকে সিরিজসেরার পুরস্কারও এনে দেয়।

অন্যদিকে, তাইজুল ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে ১৯.৬১ গড়ে নিয়েছিলেন ১৩ উইকেট। সিলেটে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের বিনিময়ে পান ৬ উইকেটের দেখা। পাশাপাশি সিরিজে ব্যাট হাতে ৫৮ রানও করেন তিনি।

এ নিয়ে টানা দুই মাস বাংলাদেশের কোনো ক্রিকেটার মাসসেরা হলেন। গত এপ্রিলে এই স্বীকৃতি জুটেছিল আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানার। 

মুশফিকুর রহিম দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা হলেন। তিনি ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন কীর্তি আছে শুধু সাকিব আল হাসানের। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়