শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় মিশন, মেসিদের সম্ভাব্য একাদশে চমক: আজ টিভি ও মোবাইলে দেখবেন যেভাবে

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ (সোমবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির দল। তবে ম্যাচের আগে ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে আর্জেন্টাইন শিবির। বিশেষ করে রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েলের হ্যামস্ট্রিং চোট কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে।

মন্তিয়েলের পরিবর্তে রাইট-ব্যাকে নাহুয়েল মলিনাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। রক্ষণভাগে তার সঙ্গে থাকতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো এবং ফাকুন্দো মেদিনা। তবে নিকোলাস তাগলিয়াফিকোও সুযোগ পেতে পারেন।

মাঝমাঠে আর্জেন্টিনার নির্ভরতার প্রতীক রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ত্রয়ীই থাকছে মূল ভরসা। প্রয়োজন হলে লিয়ান্দ্রো পারেদেসকেও দেখা যেতে পারে স্কালোনির পরিকল্পনায়।

আক্রমণভাগে দেখা যেতে পারে কিছু পরিবর্তন। লিওনেল মেসির সঙ্গে নিকোলাস গঞ্জালেসকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফেরা হুলিয়ান আলভারেজও প্রথম একাদশে জায়গা পেতে পারেন, সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে লাউতারো মার্তিনেজকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩)

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

যেভাবে দেখবেন ম্যাচ

দেশীয় দর্শকরা টেলিভিশনে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পথে বড় ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই মেসিদের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়