শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপে ২০২৬: এখন পর্যন্ত নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ধাপের খেলা চলতে থাকায় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে নকআউট পর্বের চিত্র। এখন পর্যন্ত তিনটি দল নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গা, অন্যদিকে তিনটি দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই।

সর্বশেষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও সহ-আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে। গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। গ্রুপ ‘সি’-এর দলটি দুই ম্যাচ শেষে আর পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা ধরে রাখতে পারেনি। তাদের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্ক ও তিউনিসিয়ারও।

৪৮ দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে জায়গা পাবে। এতে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ খেলবে। এছাড়া ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

ফলে এখনও বেশ কয়েকটি দলের সামনে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। আগামী কয়েক দিনের ম্যাচগুলোই নির্ধারণ করবে নকআউট পর্বের পূর্ণাঙ্গ লাইন-আপ।

আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্ব।

নকআউট পর্ব নিশ্চিত করেছে

মেক্সিকো (গ্রুপ ‘এ’)
যুক্তরাষ্ট্র (গ্রুপ ‘ডি’)
জার্মানি (গ্রুপ ‘ই’)
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত

হাইতি (গ্রুপ ‘সি’)
তুরস্ক (গ্রুপ ‘ডি’)
তিউনিসিয়া (গ্রুপ ‘এফ’)
সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়