শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের এবা‌রের আ‌য়োজ‌নে এখনও নিজেদের প্রথম জয়ের সন্ধানে আছে ইরান। তবে কোচ আমির গালেনোই মনে করছেন, এরই মধ‍্যে তার দল জায়গা করে নিয়েছে দেশের ফুটবল ইতিহাসে। যে প্রেক্ষাপটে বিশ্বকাপে খেলতে এসে অপরাজিত রয়েছেন, তাতে এই ফুটবলাররা বিবেচিত হবে জাতীয় বীর হিসেবে। নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করে ইরান। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে রোববার বেলজিয়ামের সঙ্গে গোলশূন‍্য ড্র করে তারা।

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলা বেলজিয়াম বল দখলে এগিয়ে ছিল। কিন্তু ইরানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। সাতটি সেভ করে ইরানের পয়েন্ট পাওয়ায় বড় অবদান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের। -- বি‌ডি‌নিউজ

ইরানের এই পারফরম‍্যান্সকে গত ছয় মাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল‍্যায়ন করতে বললেন গালেনোই। আমি ছয় মাস পেছনে যেতে চাই। আমরা ছয় মাস ধরে যুদ্ধ পরিস্থিতিতে ছিলাম। আমরা নিজেদের লিগ চালাতে পারিনি।

দেরিতে ভিসা পাওয়া, ভ্রমণ বিধিনিষেধ, প্রীতি ম‍্যাচ বাতিল, দেশে ও বাইরে থাকা ফুটবলাদের বিভক্ত হয়ে থাকাসহ শত প্রতিকূলতা জয় করে বিশ্বকাপে লড়াই করছে ইরান। এরপরও দল যা খেলছে তাতে মুগ্ধ কোচ গালেনোই।

অনেক দল ম‍্যাচ বাতিল করেছে, যারা আমাদের বিপক্ষে খেলত। আমরা বিশ্বকাপে খেলতে এসেছি সম্ভাব‍্য সবচেয়ে বাজে পরিস্থিতিতে।

বেলজিয়াম ম‍্যাচের আগে ১৬ ঘণ্টারও কম সময় অনুশীলন করতে পেরেছে ইরান। ভ্রমণের বিধিনিষেধের জন‍্য টুর্নামেন্ট জুড়েই তাদের এই পরিস্থিতি থাকবে। বেলজিয়াম ম‍্যাচ শেষ করে তাদের ছুটতে হবে মেক্সিকোর বেইস ক‍্যাম্প তিহুয়ানায়। সেখান থেকে প্রস্তুতি নিয়ে সিয়াটলে শুক্রবার মিশরের বিপক্ষে ম‍্যাচের জন‍্য ফিরতে হবে যুক্তরাষ্ট্রে।

এতো চ‍্যালেঞ্জের মধ‍্যেও দুটি ম‍্যাচে হার এড়ানো ইরান কোচের কাছে বিশাল অর্জন, এটা আমাদের ফুটবল ইতিহাসে লেখা থাকবে। আমি মনে করি না, পৃথিবীর আর কোনো দল এই পরিস্থিতিতে টিকে থাকত এবং এভাবে খেলতে পারত।

বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত দৃঢ়তা দেখানো বেইরানভান্দকে প্রশংসায় ভাসালেন ইরান কোচ। এই খেলোয়াড় নিজেদের সবটুকু দিচ্ছে এবং নিজেদের হৃদয় দিয়ে খেলছে। ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম এদের মনে রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়