শিরোনাম
◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি 

স্পোর্টস ডেস্ক : অ‌নে‌কেই ফিফার এই নিয়‌মের সমালোচনা করেছেন। মার্সেলো বিয়েলসা, রোনাল্ড কোম্যান, ভার্জিল ফন ডাইকদের সেই কাতারে এবার যোগ দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি মনে করেন, এই বিরতি দুটি ম্যাচের ছন্দ/ধারাবাহিকতা নষ্ট করে দেয়। নিয়মটির সমালোচনা করলেও ভবিষ্যতে দলগুলো এটার সঙ্গে মানিয়ে নেবে বলে মন্তব্য করেছেন মেসিদের কোচ।

অস্ট্রিয়া ম্যাচের সংবাদ সম্মেলনে স্ক্যালোনি এই কথা বলেন। তার ভাষ্য, এটি করা হয়েছে খেলোয়াড়দের আরও সময় ও সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ধারাবাহিকতা কিছুটা ভেঙে যায়। খেলা চার ভাগে ভাগ হয়ে যাওয়ার বিষয়টি এখন প্রায় বাস্তবতায় পরিণত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এখন আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করতে হবে।

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, শুধু এই বিরতিগুলোর কারণেই একই ম্যাচের চিত্র একদম বদলে যায়। কারণ তখন কোচ ও খেলোয়াড়রা ভুলগুলো ঠিক করার সুযোগ পায়। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আরও উন্নত হবে। কেউ কেউ কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করে বিশ্লেষণ দেখায়। আর আমরা বেশি গুরুত্ব দিই মুখোমুখি আলোচনা ও কথাবার্তায়। প্রত্যেকেরই নিজস্ব কাজের ধরন বা ‘‘প্লেবুক’’ রয়েছে।’

হাইড্রেশন ব্রেকের কারণে কি কোনো নির্দিষ্ট দল সুবিধা পায়? স্ক্যালোনি শুরুতে দুর্বল দলের প্রতি সায় দিলেও পরে মত বদলেছেন। তিনি বলেন, ‘মাঝেমাঝে আমি এটা বলে বিভ্রান্ত হয়ে যাই যে, শুধু দুর্বল দলই লাভবান হয়। যে দল আক্রমণাত্মক খেলতে চায়, তারাও নিজেদের কৌশল নতুন করে সাজানোর সুযোগ পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়