শিরোনাম
◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের কর্মকর্তা, আলোচক এবং ফুটবলাররা সবাই ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার সংগ্রামে নিজেদের ভূমিকা পালন করছেন।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

পোস্টে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের একটি ছবি এবং বিশ্বকাপের ফুটবল ম্যাচের দৃশ্য একসঙ্গে প্রকাশ করেন।  লেখেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।’

এতে তিনি গত ২৮ ফেব্রুয়ারি শাজারেহ তাইয়্যেবে বালিকা বিদ্যালয়ে হওয়া ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেন। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক। তিনি নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়