শিরোনাম
◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৩:১৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপ জি-তে উত্তেজনা বাড়িয়ে ড্র করল ইরান-বেলজিয়াম

বিশ্বকাপে দুই দলই প্রথম জয়ের খোঁজে ছিল। লস অ্যাঞ্জেলেসে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়ে ১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ফলে বিশ্বকাপের গ্রুপ জি-তে শেষ ম্যাচের আগে জমে উঠেছে সমীকরণ।

ম্যাচের আগে বেলজিয়ামকে ফেভারিট ধরা হলেও প্রথম গোলের দেখা পেয়েছিল ইরান। অধিনায়ক মেহদি তারেমি আত্মবিশ্বাসী ফিনিশে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গেছে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় বেলজিয়াম। কিন্তু ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে খুব কাছ থেকে নেওয়া ম্যাকসিম দে কুইপারের শট ঠেকিয়ে তিনি বড় বিপদ এড়ান।

ম্যাচের এক পর্যায়ে বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হয়। মেহদি তারেমিকে টেনে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন নাথান এনগয়।

শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায় এবং কয়েকটি ভালো সুযোগও তৈরি করে। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ০-০ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

এই ফলের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে ইরান খেলবে মিসরের বিপক্ষে। গ্রুপ থেকে পরবর্তী পর্বে ওঠার লড়াইয়ে দুই ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়