শিরোনাম
◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৩:০৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়সকে হারিয়ে বিশ্বফুটবলে নতুন ইতিহাস গড়ছেন মেসি

বয়সটা কেবলই একটা সংখ্যা মাত্র- এই আপ্তবাক্যটি লিওনেল মেসির মতো সমৃদ্ধভাবে প্রমাণ বোধহয় আর কেউ করতে পারেননি। ৩৯ ছুঁইছুঁই বয়সে বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন। কেউ কি মেসির এমন শুরুর কথা ভেবেছিলেন! যা তিনি আগের পাঁচ বিশ্বকাপে করতে পারেননি, তাই করে দেখালেন এই বয়সে। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ছুঁয়েছেন বেশ কিছু মাইলফলক। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়ককে হাতছানি দিচ্ছে আরও বেশ কয়েকটি রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন যৌথভাবে মেসি ও জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার দখলে। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার পর মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬তম জয়। এই সংখ্যায়ও তিনি ছুঁয়ে ফেলেছেন ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হয়ে যাবেন মেসি। আরেকটি রেকর্ড জড়িয়ে আছে তার বিখ্যাত দূরপাল্লার শটের সঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি এসেছিল পেনাল্টি বক্সের বাইরে থেকে। এর ফলে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। এতদিন এই কীর্তিতে এককভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো।

১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচ গোল করেছিলেন তিনি। এখন সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। মেসির যাত্রা শুরু ২০১৪ সালে। সেই আসরে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া- এই তিন দলের বিপক্ষে গোল করেছিলেন বক্সের বাইরে থেকে। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষেও বক্সের বাইরে থেকে গোল করেন তিনি। এবারের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে একটি গোল করে রিভেলিনোর রেকর্ড স্পর্শ করেন মেসি। আগে ড্রিবলের জন্য সেরা ছিলেন মেসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেসি তার খেলার ধরনেও পরিবর্তন এনেছেন। আগে প্রতি ম্যাচে তার সফল ড্রিবলের সংখ্যা ছিল ৫.৫, সেটি এখন নেমে এসেছে ২-এ। ড্রিবল কমার সঙ্গে সঙ্গে তার শট নেয়ার হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এখন প্রতি ম্যাচে গড়ে শট নিচ্ছেন ৫.৫ থেকে ৬টি যা আগে দেখা যেতো না তার খেলায়। অর্থাৎ বল পায়ে দীর্ঘ সময় রাখার চেয়ে এখন আক্রমণ শেষ করার দিকেই বেশি মনযোগ। এতে ফলও পাচ্ছেন মেসি। ২০২৬ মৌসুমে ১৪ ম্যাচে ৮৪টি শট থেকে তিনি ১২টি গোল করেছেন, সঙ্গে ৭টি অ্যাসিস্ট।

এই পরিসংখ্যান বলছে, বয়স বাড়লেও মেসির আক্রমণাত্মক কার্যকারিতা রয়ে গেছে সেরাদের মতোই। রেকর্ড ভাঙা-গড়ার খেলা মেসির জন্য নতুন কিছু নয়। তবে একই ম্যাচে বিশ্বফুটবলের তিনটি ঐতিহাসিক চূড়া ছোঁয়ার এমন উপলক্ষ বারবার আসে না। অস্ট্রিয়ার রক্ষণভাগ ভাঙার পাশাপাশি ফুটবল রোমান্টিকরা চোখ রাখবেন ইতিহাসের নতুন খাতায়Ñ যেখানে হয়তো আরও একবার কালির অক্ষরে লেখা হবে কেবল একটিই নাম, লিওনেল মেসি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়