শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০১:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের সামনে সৌদি চ্যালেঞ্জ, ঘটবে কি নতুন অঘটন?

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব এই আসরেও উরুগুয়ের বিপক্ষে জয়ের বেশ কাছে ছিল। কিন্তু ২৭টি শট নেওয়া দক্ষিণ আমেরিকানরা গোল শোধ দিলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হচ্ছে সৌদি আরব, যাদের উদ্বোধনী ম্যাচ ছিল হতাশায় ঠাসা।

বিশ্বকাপের নতুন দল কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার গোলপোস্ট ভেদ করতেই পারেনি স্পেন। তাতে নিজেদের যৌথ সর্বোচ্চ টানা জয়হীন থাকার রেকর্ড ছুঁয়েছে লা রোজারা। তাদের শেষ দুটি বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। কিন্তু কখনো এই প্রতিযোগিতায় তারা টানা তিন ম্যাচ গোলখরায় ভোগেনি।

ভোজিনহার মতো সৌদি গোলকিপার মোহামেদ আল ওয়াইজও স্পেনের সামনে দেয়াল গড়ে তুলবেন। উরুগুয়ের বিপক্ষে ৯ সেভে সেই বার্তা দিয়েই রেখেছেন তিনি। 

এর আগে সৌদি আরব ও স্পেনের দেখা হয়েছে তিনবার। শুরু হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। লা রোজা সেই ম্যাচ ১-০ গোলে জিতেছিল। ওটাই ছিল দুই দেশের মধ্যে একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ। পরে দুটি প্রীতি ম্যাচেই সৌদি আরবকে হারিয়েছে স্পেন। এবার স্পেনের বিপক্ষে প্রথম পয়েন্টের খোঁজে তারা, আর তাদের অনুপ্রেরণা দিচ্ছে কেপ ভার্দে।

 

  • সর্বশেষ