শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরুটাই আর্জেন্টিনা করেছে দুর্দান্ত ভাবে। আলজেরিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি হ্যাটট্রিক করেন। আর্জেন্টিনা জেতে ৩–০ গোলে। দ্বিতীয় ম্যাচে নীল-সাদা জার্সিধারীদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

তবে দলের সাফল্যের মাঝেও একটি বিষয় কোচ লিওনেল স্কালোনিকে কিছুটা অস্বস্তিতে রেখেছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোনও দিনই পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাননি তিনি। কখনও এমিলিয়ানো মার্টিনেজ, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান রোমেরো বা হুলিয়ান আলভারেজ, আবার কখনও নিকোলাস পাস, লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস তালিয়াফিকো ছিলেন অনুশীলনের বাইরে। বিভিন্ন শারীরিক সমস্যা ও সতর্কতামূলক বিশ্রামের কারণে প্রায় প্রতিদিনই একজন বা একাধিক খেলোয়াড় অনুপস্থিত ছিলেন।

অবশেষে শুক্রবার পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পান স্কালোনি। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেশির চোটের কারণে অন্তত একটি ম্যাচের জন্য দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না।

গ্রুপ পর্বে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ ম্যাচে মন্তিয়েল খেলতে পারবেন কি না, সেটিও এখনও নিশ্চিত নয়। ফলে আলজেরিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন স্কালোনি, অস্ট্রিয়ার বিপক্ষে তাতে অন্তত একটি পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। 

আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তাঁকে নিয়ে প্রথম শঙ্কা তৈরি হয় গত পরশু। বাঁ পায়ের কোয়াড্রিসেপসের চোট কাটিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামা এই রিভার প্লেট ফুলব্যাক সেদিন দলের সঙ্গে মাঠের অনুশীলনে অংশ নেননি। সময় কাটিয়েছিলেন জিমে।

শুক্রবার তিনি ফের সতীর্থদের সঙ্গে মাঠে ফিরলেও অনুশীলন শেষ করতে পারেননি। পরে চিকিৎসা পরীক্ষায় জানা যায়, ডান পায়ের কোয়াড্রিসেপসে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন তিনি। ফলে অস্ট্রিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি এখন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়