শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৪:১৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস‌রের আইনজীবী আ‌মিন মোহাম্মদ আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি  

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার জন্য মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমরকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের ফিফা। নিজ দেশের সেরা এবং কঠোরতার জন্য সুপরিচিত এই রেফারি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটে তাঁর। অভিষেক ঘটা সেই ম্যাচে থ্রো-ইনের ক্ষেত্রে প্রথম রেফারি হিসেবে ‘৫ সেকেন্ডের সময়সীমা’র নিয়মটি কার্যকর করে বেশ আলোচনায় আসেন তিনি।

মোহাম্মদ ওমর ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৩ সাল থেকে তিনি মিসরীয় প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন। মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দক্ষতার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেন। --- টি স্পোর্টস

২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশ্বকাপে এটি তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি অবশ্য তাঁর অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গিয়ে তিনি একটি মাত্র হলুদ কার্ড দেখান। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান-বম লি থ্রো-ইন করতে দেরি করায় ‘৫ সেকেন্ডের নিয়ম’ প্রয়োগ করে কাউন্টডাউন শুরু করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি।

Advertisement

মজার ব্যাপার হলো, রেফারিংয়ের পাশাপাশি আমিন মোহাম্মদ ওমর পেশায় একজন আইনজীবী। আইনের প্রতি এই প্রগাঢ় শ্রদ্ধা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে তাঁর।

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খুব বেশি পরিচিত না হলেও ক্যারিয়ার জুড়ে তাঁর রয়েছে বিশাল অভিজ্ঞতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। যেখানে হলুদ কার্ড দেখিয়েছেন ৯৮০টি এবং লাল কার্ড দেখিয়েছেন প্রায় ২৫টি। এমনকি সৌদি আরবের প্রো লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া কাপের বাঁচা-মরার ম্যাচগুলো পরিচালনার দায়িত্বও তাঁর ওপর এসেছে। ফলে বিশ্বসেরা তারকাদের ম্যাচ সামলানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অবশ্য গত বছর একটি বিতর্কিত কাণ্ডেও জড়িয়ে পড়েছিল তাঁর নাম। মিসরের বড় ক্লাব পিরামিডস এফসি তাঁর একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রতিবাদ করায় পিরামিডস এফসির ক্রোয়েশিয়ান কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান ওমর। পরবর্তীতে ক্লাবটি অভিযোগ করে যে, ওমর তাঁদের কোচের ওপর চড়াও হয়েছিলেন।

সোমবারের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে আমিনের সহকারী (লাইনসম্যান) হিসেবে থাকবেন তাঁর দুই স্বদেশী মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

  • সর্বশেষ