শিরোনাম
◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম! ◈ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়  ◈ পশ্চিমবঙ্গ সফরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদী ◈ ইসির যাচাইয়ে বাতিল ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন ◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৯:৩২ সকাল
আপডেট : ২১ জুন, ২০২৬, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি ভক্তদের উল্লাসে সাড়া দিলেন নেইমার

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা আর ব্রাজিল প্রীতি নতুন কোনো ঘটনা নয়। তবে এবার ব্রাজিলে বসেই সেই ভালোবাসার খোঁজ পেয়েছেন খোদ সেলেসাও তারকা নেইমার জুনিয়র। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের ব্রাজিলের সমর্থনে করা একটি ভিডিওতে নিজে লাইক দিয়ে সাড়া দিয়েছেন এই তারকা ফুটবলার।

শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খেলা দেখার জন্য জড়ো হন হাজারো সমর্থক। সেখানে গোল উৎসবের এক পর্যায়ে শিক্ষার্থীরা হলুদ জার্সি ও ব্রাজিলের পতাকা নিয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন এবং সমস্বরে 'নেইমার, নেইমার' স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ইফতেখার ইফতি নামের এক শিক্ষার্থী এই বাঁধভাঙা উল্লাসের একটি রিল ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এবং লক্ষাধিক ফুটবলপ্রেমীর নজর কাড়ে। তবে সবচেয়ে বড় চমকটি আসে যখন খোদ ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা নেইমার জুনিয়র তার ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডি (@neymarjr) থেকে সেই ভিডিওটিতে লাইক দেন।

প্রিয় তারকার কাছ থেকে এমন সরাসরি ভার্চুয়াল স্বীকৃতি পেয়ে ড্যাফোডিল ক্যাম্পাসের পাশাপাশি পুরো দেশের ব্রাজিল ভক্তদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে অনেক ভক্তই মন্তব্য করছেন, 'নেইমার আমাদের শুধু খেলোয়াড় নন, একটি আবেগ'। উপমহাদেশের ফুটবল পাগল ভক্তদের এই নিঃশর্ত ভালোবাসার খবর নেইমারের নজরে আসায় উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহলও।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের এই ছোট্ট একটি 'লাইক' প্রমাণ করে দিল, ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন- বাংলাদেশি সেলেসাও ভক্তদের নিখাদ ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে সেলসাও নেতা নেইমারের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়