শিরোনাম
◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সর্বকালের সেরার বিতর্ক দূর হল। ব্রাজিলের কিংবদন্তি  রোনালদো তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, এখন আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও সংশয়ে নেই। 

পর্তুগিজ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, এখন সময় এসেছে পৃথিবীর লুকোচুরি বন্ধ করে সত্যিটা মেনে নেওয়ার। মেসিই সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মরশুমে, প্রতি বড় টুর্নামেন্টে, এমনকি বিশ্বকাপেও মেসি নিজেকে প্রমাণ করে চলেছে। এরপরও যদি কারও মনে সংশয় থাকে, তাহলে আর বলার কিছু নেই।

রোনালদোর মনে হয়েছে, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচটি ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। রোনালদো বলেন, ''এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত। ফুটবলের ইতিহাসে এই ম্যাচ অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে।

একসময়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো স্বয়ং। ২০১৪ সালের আগে তাঁর নামের পাশে ছিল ১৫ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই রেকর্ড মেসি অতিক্রম করেছেন। রোনালদো প্রতিক্রিয়া,  রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আর যে খেলোয়াড় রেকর্ডটি ভেঙেছে,তা আমাকে মোটেও বিস্মিত করেনি। বিশ্বের কোনও ফুটবলভক্তেরই বিস্মিত হওয়ার কথা নয়। তাছাড়া আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

মেসির এই কৃতিত্বের পর তাঁকে ঘিরে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক নতুন করে আলোচনায় এলেও, রোনাল্ডোর মতে সেই বিতর্কের আর কোনও প্রয়োজন নেই। তাঁর বিশ্বাস, মেসি ইতিমধ্যেই নিজেকে সেরার আসনে বসিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়