শিরোনাম
◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল নাকি হাইতি জিতবে, ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল এক হাঙর। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’। হাইতির সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ নিয়েও পূর্বাভাস দিলো সে।

গত বৃহস্পতিবার রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করার চেষ্টা করা হয়। এ সময় লিওপার্ড প্রজাতির হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বক্স রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া বেছে নিয়েছে ব্রাজিলের প্রতীক, যা আয়োজকদের ভাষায় সেলেসাওদের জয়ের ইঙ্গিত।

আগামীকাল শনিবার ভোরে হাইতির বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আপাতত রিতিনিয়ার অনুমান ব্রাজিলিয়ানদের স্বস্তিতে রাখলেও মাঠে কঠিন পরীক্ষাই হয়তো দিতে হবে সেলেসাওদের। তাছাড়া প্রথম ম্যাচের ভবিষ্যদ্বাণী সঠিক না হওয়ার কারণে কিছুটা চিন্তা থাকছেই।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। এবার তার ভবিষ্যদ্বাণী মিললেই স্বস্তি ফিরবে। সূত্র: রয়র্টাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়