শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও এখনই স্বস্তিতে নেই অস্ট্রিয়া। কারণ সামনে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডানকে হারানোর আনন্দের মধ্যেই তাই পরবর্তী ম্যাচের পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোচ রালফ রাংনিক। গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সোমবার ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা।

অন্যদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়া। তবে ম্যাচটি সহজ ছিল না।দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল এবং শেষ দিকে মার্কো আরনাউটোভিচের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে তারা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে পরিস্থিতি যে সম্পূর্ণ ভিন্ন হবে, তা ভালোভাবেই জানেন রাংনিক। তার মতে, বল দখলে রাখা এবং আক্রমণ সাজানোর ক্ষেত্রে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল।

জর্ডানের বিপক্ষে জয়ের পর অস্ট্রিয়া কোচ বলেন, ‘আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের বলের নিয়ন্ত্রণ। তারা চিরায়ত বল দখলে রাখা দল।

তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ-ভীষণ কঠিন হবে। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে অস্ট্রিয়া। আর ১৯৮২ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি। তবে সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মেসিদের আর্জেন্টিনা।

  • সর্বশেষ