শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৩:১৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলশূন্য প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে সুইস গোলবন্যা

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইসরা।

প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। গ্রানিত জাকার শট, দান এনদোয়ের চেষ্টা এবং রেমো ফ্রয়লারের দূরপাল্লার শট থেকে তারা গোলের সুযোগ তৈরি করলেও বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল ও রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি। অন্যদিকে বসনিয়াও এদিন জেকো ও আমর মেমিচের মাধ্যমে কয়েকটি সুযোগ তৈরি করলেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল তাদের হতাশ করেন। ফলে বিরতিতে স্কোর ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৭৪তম মিনিটে জোহান মানজাম্বি গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটের পর বসনিয়া আরও চাপে পড়ে। ৭৯তম মিনিটে তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।

সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ড দ্রুত ব্যবধান বাড়ায়। ৮৪তম মিনিটে রুবেন ভার্গাস গোল করে স্কোরলাইন ২-০ করেন। এরপর ৮৯তম মিনিটে আবারও গোল করেন জোহান মানজাম্বি, নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

অতিরিক্ত সময়ে বসনিয়ার এরমিন মাহমিক একটি গোল শোধ করেন। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পায় সুইজারল্যান্ড এবং ৯৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে গ্রানিত জাকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়