শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছর পর বিশ্বকাপে পয়েন্ট, স্বস্তির নিশ্বাস দক্ষিণ আফ্রিকার

নিজেদের প্রথম ম্যাচে খালি হাতে ফিরতে হয়েছিল চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ঝাঁপালেও এক পয়েন্টের বেশি পায়নি কোনো দলই। ১-১ গোলে ড্র করে ক্ষীণভাবে দুই দলই এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে রইলো। 

এই ড্রয়ের ফলে ১৬ বছর পর বিশ্বকাপে কোনো পয়েন্ট পেলো দক্ষিণ আফ্রিকা। সবশেষ নিজেদের দেশে অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল আফ্রিকান দেশটি।

ম্যাচে ভালো শুরু করেছিল চেকিয়া। মাত্র ৫০ সেকেন্ডের মাথায় দারুণ সুযোগ পেয়েছিলেন চেক স্ট্রাইকার প্যাট্রিক শিক। অরক্ষিত অবস্থায় থেকেও ঠিকভাবে হেড করতে না পারায় সুযোগ হারায় দলটি। তবে এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি তারা। ৬ মিনিট হওয়ার আগেই গোল করে চেকিয়াকে এগিয়ে নেন মিশাল সাদিলেক। এবারের আসরে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল। 

প্রথমার্ধে কোনো দলই আর পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা নিজেদের সর্বস্ব দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেছে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৮১ মিনিটে বক্সের ভেতর চেক খেলোয়াড় পাভেল সাল্কের হাতে বল লাগলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। স্পটকিক থেকে গোল করে খেলায় সমতা আনেন তেবোহো মোকোয়েনা। 

যোগ করা সময়ে মরিয়া হয়ে জয়সূচক গোলের চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকা। ভালো একটি আক্রমণও করেছিল, কিন্তু গোল পায়নি। শেষ পর্যন্ত ১-১ সমতাতেই খেলা শেষ হয়। 

এই ড্রয়ের ফলে গোল ব্যবধানে গ্রুপ ‘এ’ তে চেকিয়া আছে তৃতীয় স্থানে, আর দক্ষিণ আফ্রিকা চতুর্থ স্থানে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়