শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে গ্রুপ পর্ব নি‌য়ে তেমন উদ্বেগ নেই আর্জেন্টিনার, মে‌সিরা কতদূর যাবে?

‌স্পোর্টস ডেস্ক : প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা এই বিশ্বকাপে কতদূর যাবে? আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর গ্রুপ পর্ব নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই। বাকি দুই ম্যাচে অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে গ্রুপ সেরা হতে সম্ভবত তেমন বেগ পেতে হবে না।

তবে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পার করতে পারলে আসল পরীক্ষা শুরু হবে কোয়ার্টার-ফাইনালে। সেখানে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন বা ব্রাজিলের যেকোনো একটি দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, মেসির আর্জেন্টিনা প্রথম খেলাতেই নিজেদের ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে।

লক্ষ্যটা ঐতিহাসিক। ইতালি ১৯৩৮ সালে এবং এরপর পেলের ব্রাজিল ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছিল। এরপর আর কোনো দল সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি। মেসির আর্জেন্টিনা সেই লক্ষ্য অর্জনেই যুক্তরাষ্ট্রে এসেছে।

সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় না, তবে মেসিদের দুর্দান্ত শুরু এই পূর্বাভাস দিচ্ছে যে, দলটির পক্ষে সেই লক্ষ্যপূরণ করার সমস্ত সম্ভাবনাই রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়