শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের খেলা দেখতে না পারার আক্ষেপ শেষ, ভিসা পেলেন ভোজিনহার মা

ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর পরতে পরতে লুকিয়ে থাকে কত শত মানবিক ও আবেগঘন গল্প। তেমনি এক রূপকথার জন্ম দিলেন এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই ৪০ বছর বয়সী তারকার দুঃখ ছিল। গ্যালারিতে বসে তার এই মহাকাব্যিক লড়াই দেখার জন্য মা পাশে নেই। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে। 

যুক্তরাষ্ট্রের হাউজ ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকার ভিসা পেয়েছেন এবং আগামী রবিবার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই মায়ামিতে ছেলের সাথে তার পুনর্মিলন হতে যাচ্ছে।

বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট স্পেনের বিপক্ষে যখন পুঁচকে কেপ ভার্দে মাঠে নেমেছিল, সবাই ভেবেছিল গোলবন্যা ভাসবে তারা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে স্প্যানিশ আক্রমণভাগকে একাই স্তব্ধ করে দেন ভোজিনহা। ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার ভিসার বন্ড পেমেন্টের বিপুল খরচের কারণে তার মা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। এই খবরটি নজরে আসার পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র কাছে ভোজিনহার মায়ের মানবিক ভিসার জন্য জরুরি সুপারিশ করেন।

সেই অনুরোধে সাড়া দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দিয়েছে এবং মায়ামিতে কেপ ভার্দে-র পরবর্তী ম্যাচের আগেই তাকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্ব নিয়েছে।

এই নজিরবিহীন সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফরিস। আগামী রবিবার গ্রুপ 'এইচ'-এর হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এবার গ্যালারিতে মায়ের আশীর্বাদী হাত আর অনুপ্রেরণা মাথায় নিয়ে মায়ামির মাঠে ভোজিনহা আরও এক রূপকথা লিখতে পারেন কি না, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়