শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থাভাবে মাকে আনতে না পারা ভোজিনহার পাশে যুক্তরাষ্ট্র

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এখন বিশ্ব ফুটবলে তুমুল আলোচনায়। স্পেনের বিপক্ষে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে বলছিলেন, ভিসা-সংক্রান্ত খরচ বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। যে কারণে ছেলের খেলাও মাঠে বসে দেখা হয়নি।

ভোজিনহার এমন মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তার সেই হাহাকার স্পর্শ করে গেছে যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতারও।

পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে বিষয়টি সুরাহার আহ্বান করেন তিনি।

বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের ভিসার কোনো আবেদন তাদের নথিতে নেই। পাশাপাশি তিনি আরো জানান, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফের সুযোগ রয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘এই ব্যক্তির (ভোজিনহার মা) কোনো ভিসা আবেদন আমাদের রেকর্ডে নেই। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিসা বন্ড ছাড়ের সুবিধা পান। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। বর্তমানে নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় আটকে আছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিমালা অনুযায়ী, কিছু দেশের নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে।

৪০ বছর বয়সী ভোজিনহা স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন উপহার দেন। তার নৈপুণ্যে ইউরোপের চ্যাম্পিয়নদের রুখে দেয় মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে।

এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন ভোজিনহা। কয়েক দিনের মধ্যে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে গ্যালারিতে ভোজিনহার মাকে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়