শিরোনাম
◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত

স্পোর্টস ডেস্ক : রাত পোহা‌লেই শুরু হ‌বে বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন আ‌র্জেন্টিনার বিশ্বকাপ লড়াই।  ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগেই উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে।

গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আর্জেন্টিনা ও আলজেরিয়া মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার (১৬ জুন) নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থলে এই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে 'ব্রুটঅফিসিয়াল' নামের একটি অ্যাকাউন্টে প্রকাশিত হয়, যা পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকা পরিহিত একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার রঙে সজ্জিত আরেকটি দলের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হচ্ছে।

ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার অন্যতম বিখ্যাত স্থান টাইমস স্কয়ারে। সেখানে আর্জেন্টাইন সমর্থকরা জাতীয় দলের প্রতি সমর্থন জানাতে পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। একই ধরনের সমর্থন কর্মসূচি দলের অবস্থানস্থল কানসাস সিটিতেও অনুষ্ঠিত হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কাধাক্কি, লাথালাথি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় ঘটনাস্থলে অপ্রাপ্তবয়স্ক দর্শকরাও উপস্থিত ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও শুরুতে তারা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়