শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি শব্দ, হাজারো বার্তা—ভাইরাল মেসির ইনস্টাগ্রাম পোস্ট

বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশন শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে তার শেয়ার করা কয়েকটি ছবি ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি দলের অনুশীলন ও প্রস্তুতির কিছু মুহূর্ত তুলে ধরেন। তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দল মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে। সামনে থাকা আর্জেন্টিনার পতাকায় লেখা একটি শব্দ-‘একসঙ্গে’।

কোনো দীর্ঘ বার্তা বা মন্তব্য নয়, শুধুমাত্র এই একটি শব্দের মাধ্যমেই দলের ঐক্য, সংহতি এবং শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মেসি। 

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

এছাড়া অন্য ছবিগুলোতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মেসিকে। যদিও কোনো ছবির সঙ্গেই আলাদা করে ক্যাপশন যুক্ত করা হয়নি, তবু ছবিগুলো থেকেই দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এটিই ছিল অধিনায়কের পক্ষ থেকে সমর্থকদের উদ্দেশে শেষ বার্তা।

বুধবার ভোরে কানসাসে অনুষ্ঠিতব্য ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা দল ও সমর্থকদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়