শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান

স্পোর্টস ডেস্ক : যুক্তরা‌স্ট্রের মাঠ তো ইরা‌ন দ‌লের জন‌্য বৈরী প‌রি‌বেশ। বিশ্বকাপ খেলার জন‌্য অনুশীল‌নের জায়গাও দেয়া হয়‌নি। ইরা‌নের ক‌্যাম্প গড়‌তে হ‌য়ে‌ছে মে‌ক্সি‌কো‌তে। অথচ গ্রু‌পের ইরা‌নের তিন‌টি ম‌্যাচই যুক্তরা‌স্ট্রে। ভীষণ টানা‌পো‌ড়ে‌নের মধ‌্যদি‌য়ে বিশ্বকাপ খেল‌তে হ‌চ্ছে ইরান‌কে। এ অবস্থায় নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চে অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে ড্র কর‌তে হ‌য়ে‌ছে তা‌দের। 

ত‌বে দুই দ‌লের ম‌ধ্যে দারুণ এক লড়াই হ‌য়ে‌ছে। প্রথম হাফে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফেও দুই দল একটি করে গোল করে। ফলে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। এর ফলে গ্রুপ 'জি'-এর দুইটি ম্যাচই ড্র হলো। ফলে এই গ্রুপের চার দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানে বড় পার্থক্য থাকলেও মাঠে তা বোঝার উপায় নেই। ম্যাচের সপ্তম মিনিটে ইরানকে চমকে দিয়ে নিউজিল্যান্ডদের এগিয়ে দেন ইলিয়াস জাস্ট। এরপর ইরান নিজেদের গুছিয়ে আক্রমণ সাজায়। তবে নিউজিল্যান্ডের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। কিন্তু সমতায় ফিরতে বেশি দেরি করেনি ইরান। ৩২তম মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান।

দ্বিতীয়ার্ধে আবারও লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে আবারও সেই ইলিয়াস জাস্টের পা থেকেই আসে নিউজিল্যান্ডের দ্বিতীয় গোলটি। এবারও বেশিক্ষণ দেরি করেনি ইরান সমতায় ফিরতে। ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবি ইরানকে সমতায় ফেরান।

এরপর একপেশে আক্রমণ চালিয়ে যায় ইরান। আর ডিফেন্সে মনোযোগী হয় নিউজিল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত ইরান জয়ের জন্য খেলেছে। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি।

গ্রুপ 'জি'-এর দুই ম্যাচই ড্র হয়ে। এই গ্রুপে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো বেলজিয়াম। চার দলের পয়েন্ট সমান হলেও গোল বেশি করায় নিউজিল্যান্ড ও ইরান যথাক্রমে গ্রুপের এক ও দুইয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়