শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা থামিয়ে ৩ মি‌নি‌টের ‘হাইড্রেশন ব্রেক’ মানতে পারছেন না নেদারল‌্যান্ড‌সের অ‌ধিনায়ক 

স্পোর্টস ডেস্ক : উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দেওয়া হচ্ছে। দুই অর্ধে তিন মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার মুখ খুললেন এক ফুটবলার।

নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের মতে, জলপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনো দরকার নেই।
জাপান ম্যাচের পর তিনি বলেছেন, জলপানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতিবারই দেখেছি জলপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যারা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তা হলে জলপানের বিরতি দেওয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে করি না। অনেকেই এটা নিয়ে কথা বলেছে।

জাপান ম্যাচে ভ্যান ডাইক এবং ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও দল জিততে পারেনি। এশিয়ার অন্যতম সেরা দেশের কাছে থমকে গিয়েছে নেদারল্যান্ডসের লড়াই। ড্রয়ের পর নিজের কৌশলে কোনও ত্রুটি খুঁজে পাননি কোচ রোনাল্ড কোম্যান।ফুটবলারদেরই দোষ দিয়েছেন তিনি।

কোম্যান বলেন, দুই প্রান্ত দিয়ে আক্রমণের সময় আমরা সমস্যায় পড়ছিলাম। যদি ম্যাচের দিকে তাকান, দুটো গোলের সময়েই আমরা ঠিক করে রক্ষণ করতে পারিনি। ফুটবল বেশ মজার খেলা। জাপান দ্বিতীয় গোলের পরেই রক্ষণ করা শুরু করেছিল। তার পরেও আমরা তৃতীয় গোল করার জায়গায় চলে গিয়েছিলাম। তাই যাদের নামিয়ে তাদের নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়