শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো থেকে ভিলেন আশওয়ার, আত্মঘাতী গোলে থামল মিশরের স্বপ্ন

 আজ যেন এক রূপকথার লড়াই দেখছে ফুটবল বিশ্ব। পরপর দুইটা ম্যাচই ড্র। কেপ ভার্দে লড়াই করে স্পেনকে রুখলেও মিশর যেনো জয় পেলো না নিয়তির খেলায়। শেষ পর্যন্ত ১-১ গোলের সময়তায় শেষ হয় মিশর-বেলজিয়ামের মহারণ!

ম্যাচের বড় একটা সময় দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বেলজিয়াম, কিন্তু বদলি হিসেবে রোমেলু লুকাকু মাঠে নামতেই বদলে গেল সমীকরণ।

ম্যাচের শুরু থেকেই কেভিন ডি ব্রুইনদের আক্রমণাত্মক ফুটবলে কাঁপছিল মিশর। তবে স্রোতের বিপরীতে ২০ মিনিটে মোহাম্মদ সালাহর জাদুকরী এক অ্যাসিস্ট থেকে ইমাম আশওয়ারের বুলেট গতির শট বেলজিয়ামের রক্ষণভাগকে স্তব্ধ করে দেয়। গোলরক্ষক থিবো কর্তোয়া ঝাপিয়ে পড়লেও বলের গতিপথ রুখতে পারেননি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল আশওয়ারের ক্যারিয়ারের প্রথম গোল।

পিছিয়ে পড়ে বেলজিয়াম মরিয়া হয়ে উঠলেও বারবার বাধা পাচ্ছিল মিশরের জমাট রক্ষণে। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের একটি দারুণ ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে বেলজিয়ামের কপালে তখন চিন্তার ভাঁজ। মনে হচ্ছিল, সালাহদের কাছেই হয়তো হার মানতে হচ্ছে শক্তিশালী বেলজিয়ামকে।

ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৬৫ মিনিটে কোচ রুডি গার্সিয়া তুরুপের তাস হিসেবে মাঠে নামান রোমেলু লুকাকুকে। আর লুকাকু নামার সঙ্গে সঙ্গেই ভাগ্য মুখ তুলে তাকালো বেলজিয়ামের দিকে। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ক্রস থেকে বল পেয়ে লুকাকু যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন সেই ইমাম আশওয়ার। এক গোল করে বীর হওয়া আশওয়ারই মুহূর্তের ভুলে হয়ে গেলেন খলনায়ক। আর আত্মঘাতী গোলে সমতা নিয়ে মাঠ ছাড়লো বেলজিয়াম।

 

  • সর্বশেষ