শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি, রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা

বিশ্বকাপ চলাকালে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ঘানার খ্যাতনামা ধর্মীয় নেতা ও রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এরিক বোয়াহেন উচে। তিনি দাবি করেছেন, বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ি আসরকে স্মরণীয় করে তুলতে পর্তুগালকে চ্যাম্পিয়ন করার জন্য নাকি গোপন আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উচে বলেন, তিনি আধ্যাত্মিকভাবে এমন কিছু বৈঠক দেখেছেন যেখানে পর্তুগালকে ট্রফি জেতানোর পরিকল্পনা করা হচ্ছে। তার ভাষ্য, ‘রোনালদোর কারণে পর্তুগালকে বিশ্বকাপ জেতানোর বিষয়ে ফিফা আলোচনা করছে। ফুটবলেও যে এত রাজনীতি আছে, তা আমি আগে জানতাম না।’

তিনি আরো দাবি করেন, এসব কথিত বৈঠকের সময় তার ‘আত্মা উপস্থিত থাকে’ এবং তিনি আলোচনা শুনতে পান।

তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

উচের এই বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। কেউ তার দাবিকে সমর্থন করেছেন, আবার অনেকেই এটিকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে সমালোচনা করেছেন। অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তুলেছেন, এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকলে তা বিশ্বাসযোগ্যতা পায় না।

এদিকে বিশ্বকাপে পর্তুগালকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোনালদোর নেতৃত্বে দলটি নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে। তবে ফিফা বা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ ধরনের দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, এরিক বোয়াহেন উচে এর আগেও ফুটবল ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে পর্তুগাল ও রোনালদোকে ঘিরে তার সাম্প্রতিক মন্তব্য বিশ্বকাপের আবহে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়