শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট

স্পোর্টস ডেস্ক : দারুণ এক জয় পে‌লো আইভ‌রি‌কোস্ট। বিশ্বকা‌পের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ‘আফ্রিকার অদম্য সিংহ’ খ্যাত দল‌টি। ম্যাচের ৯০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পান আমাদ দিয়ালো। তার এই গোলে নাটকীয়ভাবে ম্যাচে জয় তুলে নেয় আফ্রিকান দলটি।

সোমবার (১৫ জুন) ভোরে হওয়া ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে। বিশেষ করে ইকুয়েডর মাঝমাঠে দ্রুত পাসিং ও বল দখলের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। প্রথমার্ধে তাদের চাপ তুলনামূলকভাবে বেশি থাকলেও গোলের দেখা পায়নি কেউই। ফলে বিরতিতে ম্যাচ গোলশূন্য অবস্থায় থাকে।

প্রথমার্ধে ইকুয়েডর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ২২ এবং ২৮ মিনিটে তাদের দুটি আক্রমণ গোলের খুব কাছাকাছি পৌঁছায়। তবে দুর্ভাগ্য তাদের পক্ষে ছিল না দু’বারই শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে আইভরিকোস্ট শুরুতে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা করে। তবে ইকুয়েডরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে তারা খুব একটা সফল হতে পারেনি। প্রতিপক্ষের বক্সে ঢুকলেও শেষ মুহূর্তের পাস ও ফিনিশিংয়ে ঘাটতি স্পষ্ট ছিল তাদের খেলায়।

প্রথম ৪৫ মিনিটে দু’দলই কিছু শটের চেষ্টা করলেও গোলরক্ষকদের বড় ধরনের পরীক্ষা দিতে হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ও আক্রমণের ধার বাড়ে, তবে নির্ধারিত সময়ের আগে পর্যন্ত কেউই ব্যবধান গড়তে পারেনি। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। ৯০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে আইভরিকোস্টকে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়