শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০২:২৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার শঙ্কা, ইতিহাসে চোখ রেখে সতর্ক স্পেন

গ্রুপ পর্বে ধাক্কা খাওয়ার পুরনো অভ্যাস আছে স্পেনের। চ্যাম্পিয়ন হওয়া ২০১০ আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে শুরু করেছিল লা রোজারা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ডাচরা ৫-১ গোলে স্পেনকে উড়িয়ে শুরু করেছিল। চিলির বিপক্ষে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলেন জাভি-ইনিয়েস্তরা। 

পরের দুই আসরেও গ্রুপ পর্বে ধাক্কা খেয়েছে স্পেন। রাশিয়ায় পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলের সমতায় টুর্নামেন্ট শুরু। জিততে পারেনি মরক্কোর বিপক্ষে (২-২)। টেনে টুনে শেষ ষোলোয় গিয়ে স্বাগতিকদের কাছে হেরেছিল স্পেন। কাতারেও ‘অভিশাপ’ পিছু ছাড়েনি তাদের। জার্মানির বিপক্ষে সমতার পর জাপানের কাছে ২-১ গোলে হেরেছিল লুইস এনরিকের দল। শেষ ষোলোয় পার হতে পারেনি মরক্কো বাধা। 

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন তাই গ্রুপ পর্বের পুঁচকে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্ক। তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২-০ গোলের জয় এবং ব্রাজিল-মরক্কো ম্যাচের সমতা তাদের বাড়তি সতর্ক করেছে। 

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের নবাগত দল কেপভার্দে নিয়ে স্পেনের মিডফিল্ডার মাইকেল মেরিনো বলেন, ‘ম্যাচটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। প্রথম ম্যাচ সবসময় কঠিন। আমরা অন্য দলগুলোকেও (ধাক্কা খেতে) দেখছি। আমাদের প্রত্যাশা অনেক বড়, কিন্তু পা মাটিতেও রাখতে হবে।’ 

কেপ ভার্দে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। দলটির ফর্ম নিয়েও সতর্ক আর্সেনাল মিডফিল্ডার, ‘আমি ভুল না করলে তারা ভালো ফর্মে আছে। বড় দলের বিপক্ষে জয় পাচ্ছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গা ছাড়া ভাব দেখানোর সুযোগ নেই। তাদের দলের সমন্বয় ভালো এবং তারা সাহসী।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়