শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : চারবার বিশ্বকাপ ফুটবল জিতেছে। সেই দেশই শেষ দু’‌বার বিশ্বকাপ ফুটবলেই যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ফুটবলের দেশ ইতালি এবার টি২০ বিশ্বকাপ খেলবে।

বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ওয়েন ম্যাডসেন। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ট্রেভর স্মাটস। দলে জায়গা পেয়েছেন হ্যারি ও বেঞ্জামিন মানেন্টি দুই ভাই। অ্যান্থনি ও জাস্টিন মোসকাও দুই ভাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জো বার্নস নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছিলেন ক্রিকেটে। ইতালিকে নেতৃত্ব দিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্রও জোগাড় করেছিল ইতালি।

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে চারটি শতরানের মালিক। সেই জো বার্নসকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না ইতালি।

ইতালির বিশ্বকাপ দল : জেইন আলি, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেট কিপার), আলি হাসান, কৃষাণ কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্টি, জিয়ান পিয়েরো মিডে, অ্যান্থনি মস্কো, জাস্টিন মস্কো, সৈয়দ নকভি, বেঞ্জামিন মানেন্টি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।

  • সর্বশেষ