শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিপনের হ্যাটট্রিক, তানজিদ তা‌মি‌মের ফিফটি, ঢাকাকে হা‌রি‌য়ে প্লে-অফে রাজশাহী 

স্পোর্টস ডেস্ক : আব্দুল গাফফার সাকলাইনের দুর্দান্ত বোলিংয়ের পর রিপন মন্ডলের হ্যাটট্রিকে ঢাকা ক্যাপিটালসকে বড় সংগ্রহ গড়তে দেয়নি রাজশাহী ওয়ারিয়র্স। লক্ষ্য তাড়ায় টুর্নামেন্টে প্রথমবারের জ্বলে উঠল তানজিদ হাসান তামিমের ব্যাট। বাঁহাতি এই ব্যাটারের ঝড়ো ফিফটিতে ৭ উইকেটের জয়ে প্লে-অফে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ২৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী। ---- অলআউট স্পোর্টস

৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত হয়েছে শান্ত-তানজিদদের। তাদের সঙ্গে প্লে-অফ নিশ্চিত হয়েছে ১০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও।

ব্যাটিংয়ে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন উসমান খান। আবদুল্লাহ আল মামুনকে নিয়ে পাওয়ারপ্লেতে ৫৪ রান যোগ করেন পাকিস্তানের এই ব্যাটার। তবে সপ্তম ওভারে সাকলাইন বোলিংয়ে এসেই বদলে দেন দৃশ্যপট। ডানহাতি এই পেসার উসমানকে (৪১) বোল্ড করার পরের বলে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সাইফ হাসানকে (০)। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘ‌রে ফিরলেন সাইফ।

advertisement

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে ফিরিয়ে চলতি বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন রিপন। এর আগে সিলেট টাইটান্সের মেহেদী হাসান রানা ও রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক করেছিলেন। ২৪ রানে ৪ উইকেট নেন সাকলাইন, রিপনের শিকার ৩টি।

ছোট লক্ষ্য তাড়ায় তানজিদের ৪৩ বলে ৭ চার ও ৫ ছক্কার বিস্ফোরক ইনিংসে সহজ জয়ের ভিত পায় রাজশাহী। চলতি আসরে এবারই প্রথম কোনো ইনিংসে তিরিশের বেশি রান করলেন বাঁহাতি এই ওপেনার।

আরেক ওপেনার মুহাম্মাদ ওয়াসিমের (২২) বিদায়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ঝড় তোলেন তানজিদ। আগের ম্যাচে ফিফটি হাঁকানো অধিনায়ক শান্তকে (৫) ফেরান সাইফ। ২৯ বলে অর্ধশত স্পর্শ করা তানজিদকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। এরপর মুশফিকুর রহিম (১২*) ও জিমি নিশামের (১৪*) ব্যাটে ১৬ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী।

  • সর্বশেষ