শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সকে হা‌রি‌য়ে প‌য়েন্ট তা‌লিকার দুই নম্ব‌রে সিলেট টাইটান্স

স্পোর্টস ডেস্ক : বি‌পিএ‌লে রংপুর রাইডা‌র্সের টানা তৃতীয় হার। নাসুম আহমেদ ও শহিদুল ইসলামের নৈপুণ্যে অল্পতেই রংপুর রাইডার্সকে আটকে দিয়েছিল সিলেট টাইটান্স। 

ছোট লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৬ উইকেটের সহজ জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল সি‌লেট।

সোমবার সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ৫ বল আগে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর রানের খাতা খোলার আগেই হারায় কাইল মায়ার্সের উইকেট। দ্বিতীয় ওভারে ক্যারিবিয়ান এই ব্যাটারকে ফেরান নাসুম। পরের ওভারে আগের ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকা তাওহিদ হৃদয়কে (৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শহিদুল। ব্যাট হাতে ছন্দহীন লিটন দাসের ১২ বলে ২২ রানের ইনিংসটিও থামান ডানহাতি এই পেসার।

advertisement

২৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। ইফতিখারকে (১৭) ফিরিয়ে ৪০ রানের এই জুটি ভাঙেন মঈন আলী। পরের ওভারে রানআউটে কাটা পড়েন ইনিংস সর্বোচ্চ ৩০ রান করা খুশদিল। ৯০ থেকে ৯৫ রানে যেতে আরও ৪ উইকেট হারায় রংপুর। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের (২৯) ব্যাটে একশ পার করে তারা।

তিনটি করে উইকেট নেন নাসুম ও শহিদুল। ৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন মঈন।

লক্ষ্য তাড়ায় ৪০ বলে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তৌফিক খান (৩৩) ও ইমন। ২৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে একাই ২১ রান করে আরিফুল ইসলাম। ১৭তম ওভারের শেষ দুই বলে আফিফ হোসেন (২১) ও ইথান ব্রুকসকে (০) তুলে নেন নাহিদ রানা। পরের ওভারে দলকে জয় এনে দেন ইমন। আসরে নিজের তৃতীয় ফিফটিতে বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে।

৯ ম্যাচে ৫ জয় পাওয়া সিলেটের পয়েন্ট ১০। টানা তৃতীয় ম্যাচ হারা রংপুর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। তিনে থাকা রাজশাহী ওয়ারিয়ার্সেরও পয়েন্ট ১০।

  • সর্বশেষ