শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার র‌শিদ খান আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার র‌শিদ খান নিজ দেশ আফগানিস্তানে গেলে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন। মূলত নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন সময়ের অন্যতম সেরা এ লেগ স্পিনার। 

একই কারণে ঘরের বাইরে খেলতে যেতেও পারেন না তিনি। নিজ ভুখন্ডে আতঙ্কে কাটানো সময়গুলোর বর্ণনা দিয়েছেন রশিদ। --- ডেই‌লি ক্রিকেট

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের অনুষ্ঠান ‘কেপি দ্য সুইচ’- এ দেওয়া সাক্ষাতকারে রশিদ বলেন, ‘রাস্তায় হাঁটার কোনো সুযোগ নেই, দেশে গেলে আমি সাধারণ কোনো কারেও চড়তে পারি না। আমাকে বুলেটপ্রুফ গাড়িতে চড়তে হয়। আমি কেবল নিজস্ব বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করি।’ 

রশিদের কথা শুনে অবাক হয়ে যান পিটারসেন। জানতে চান দেশে গেলে কেনো এতো নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয় রশিদের। যদিও আফগানিস্তানে কারো টার্গেটের ব্যক্তি নন বলে জানান রশিদ।

Advertisement

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমাকে এমন ব্যবস্থা নিতে হয়। কেউ আমাকে হয়তো শ্যুট করবে না। কিন্তু যদি আমি ভুল সময়ে ভুল জায়গায় চলে যাই! গাড়ি লক করা থাকে এবং মাঝেমধ্যে মানুষ সেটি টেনে খোলার চেষ্টা করে।’ পিটারসেন এই পরিস্থিতিকে ‘উত্তেজনাপূর্ণ’ বলে উল্লেখ করলে রশিদ বলেন, ‘হ্যাঁ, আমি বিশেষভাবে নিজের জন্য (গাড়িটি) বানিয়ে নিয়েছি। আফগানিস্তানে এটি স্বাভাবিক বিষয়। অনেকেই (বুলেটপ্রুফ গাড়ি) ব্যবহার করে।’

আফগানিস্তানের ক্রিকেটাররা হোম ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলে। এর আগে ভারতের দেরাদুনেও হোম ম্যাচ খেলেছে তারা। তবে ধীরে ধীরে আফগানিস্তানের অবস্থার পরিবর্তন ঘটছে। ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো হয় সেখানেই। কাঠামোগত উন্নয়নও হচ্ছে বেশ। তবে এখনও নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা আফগানিস্তানের ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতো।

তাই বিশ্বকাপ জেতার চাইতে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলা রশিদের কাছে বেশি আনন্দের। এমনটাই বলেছেন তিনি। রশিদ বলেন, ‘বিশ্বকাপ জেতার চেয়ে আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারা আমার কাছে বড় স্বপ্নের মতো। বিদেশের মাটিতে আমরা যখন খেলি, স্বাগতিক ক্রিকেটারদের প্রতি দর্শকদের অনেক ভালোবাসা দেখি।