শিরোনাম
◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে ◈ সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালু হয়েছে আধুনিক অটোফাইন সিস্টেম, ১৪২৭ ক্যামেরায় এআই নজরদারি ◈ ‘নদীটা আর একটু এগোলেই থাকবে না ৩ স্কুল’. বাউফলে আতঙ্কে শত শত শিক্ষার্থী ◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পেনা‌ল্টি গো‌লে ইন্টার মিলানকে হারা‌লো  লিভারপুল

স্পোর্টস ডেস্ক :  ভা‌গ্যের দরজা এভা‌বেই খু‌লে যায়। নি‌শ্চিত ড্রর দি‌কে এ‌গি‌য়ে যাওয়া ম‌্যাচ শেষ প্রা‌ন্তে এ‌সে পেনা‌ল্টি পে‌য়ে যায় লিভারপুল। সেখা‌নেই বা‌জিমাত তা‌দের। এই ফাউলের ঘটনায় সবকিছু বদলে গেল। পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করলেন না দমিনিক সোবোসলাই। ভীষণ কঠিন সময়ে ইন্টার মিলানকে তাদের মাঠে হারিয়ে দিল লিভারপুল।

সান সিরোয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

ঘরোয়া লিগে দুই দলের যাত্রা চলছে দুইরকম। ইন্টার মিলান আছে সেরি আর শিরোপা লড়াইয়ে, আর লিভারপুল একের পর এক বাজে পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে অনেক পিছিয়ে পড়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে আবার দুই দলই হেরেছিল গত রাউন্ডে। ইন্টার পারল না সেরি আর পারফরম্যান্স এখানে টেনে নিতে। বরং কষ্টের জয়ে লিভারপুল দিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।

ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে আছে ইন্টার মিলান। তাদের সমান ১২ পয়েন্ট আছে আরও তিন দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়