শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টাইন ফুটবলারকে লাথি মেরে বিতর্কে, পরিচয় জানা গেল সেই বাংলাদেশি ফুটবলারের

লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার। চরম উত্তেজনাকর ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ম্যাচে আর্জেন্টিনার ক্লাবটির ফুটবলারকে লাথি মারতে দেখা যায় বাংলাদেশের ৩ নম্বর জার্সি পরিহিত ফুটবলারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৩ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার সম্পূর্ণ ইচ্ছেকৃতভাবে আর্জেন্টিনার ক্লাবটির এক ফুটবলারকে লাথি মারেন। শুধু লাথি মেরেই থামেননি তিনি পেছন থেকে মাথায় আঘাত করেন আরও এক আর্জেন্টাইন ফুটবলারকে।

নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হলে সবার মনে একটাই প্রশ্ন জাগে, কে এই ৩ নম্বর জার্সি পরিহিত বাংলাদেশি ফুটবলার। খোঁজ নিয়ে জানা গেছে, রেড গ্রিন ফিউচার স্টারর্সের এই ফুটবলারের নাম ইহসান হাবিব রেদোয়ান। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দলে ছিলেন তিনি।

চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন রিদোয়ান। সেই টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলার যুবারা।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ