শিরোনাম
◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল 

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছ‌রের ডি‌সেম্ব‌রে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজ খেলতে চল‌তি মা‌সেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা। মঙ্গলবার (২৫ ন‌ভেম্বর) সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে।

দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

টানা ম্যাচের পর ৮ ডিসেম্বর দিনটি বিশ্রামের জন্য রাখা হয়েছে। ৯ ডিসেম্বর পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর।

পাঁচ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

  • সর্বশেষ