শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে অবসর নিলেন ক্রিস ওকস

ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। কাউন্টি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

ওকস ভারতের বিপক্ষে সর্বশেষ ওভালে টেস্ট খেলেছেন। ওই টেস্টে হাতের গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। ভাঙা হাত নিয়ে নেমে পড়েন ব্যাটিংয়ে। কিন্তু ম্যাচটা ইংল্যান্ড জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজের দলে জায়গা না পেয়ে ৩৬ বছর বয়সী ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

ওকস বলেছেন, ‘সময় এসে গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই আমার জন্য সেরা সময়। শৈশবে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ওই স্বপ্নে বসবাস করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

অস্ট্রেলিয়ায় ২০১১ সালে আমার অভিষেক। অথচ মনে হয়, এই তো সেদিকের কথা। সময় যেতে যেতে ১৫ বছর পেরিয়ে গেছে। এই সময়ে দুটি বিশ্বকাপ উচিয়ে ধরতে পারা, অ্যাসেজে দারুণ মুহূর্তের অংশ হওয়া চিরস্মরণীয় হয়ে থাকবে, জীবনে এমন মুহূর্ত আসবে চিন্তাও করিনি।’

ওকস আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬২ টেস্ট খেলে ১৯২ উইকেট নিয়েছেন, ২০৩৪ রান করেছেন। এক সেঞ্চুরি ও সাতটি ফিফটি আছে তার। ১২২ ওয়ানডে খেলে তিনি ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। ৩৩ টি-২০ খেলে উইকেট পেয়েছেন ৩১টি। ১৪৭ রান করেছেন। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়