শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা বেশ লম্বা। জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে, রাসেল ডমিঙ্গো, ফিল সিমন্স, মুশতাক আহমেদের কিংবদন্তি ক্রিকেটাররা বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছেন। এবার টাইগারদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যাওয়া ওয়াসিম আকরাম এখন ব্যস্ত সময় পার করছেন ধারাভাষ্যকার হিসেবে। তাছাড়া তার চুলচেঁরা ক্রিকেট বিশ্লেষণও বেশ জনপ্রিয়। বিভিন্ন টিভি অনুষ্ঠানেও কাজ করেন তিনি।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানান, স্বল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী তিনি। ব্যস্ততার কারণে দীর্ঘমেয়াদে টাইগারদের দায়িত্ব নেওয়া সম্ভব হবে না তার পক্ষে।

ওয়াসিম আকরাম বলেন, ‘আমি কিছুদিনের জন্য কাজ করতে পারি। কিন্তু লম্বা সময় কাজ করতে পারব কি না সেটা এখনই বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের মতো একজন উচ্চ মানের কোচ আছেন। ফিল সিমন্স, শন টেইট আছেন। তারা ভালো কাজ করছেন।’

বাংলাদেশের অধিনায়কের মধ্যে ওয়াসিম আকরামের আলাদা নজর কেড়েছে মাশরাফি, সাকিব ও মুশফিককে। তবে এই তিন ক্রিকেটারের মধ্যে মাশরাফি ও সাকিবকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের অধিনায়কদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই মাশরাফি। আরেকজন আছে মুশফিক। মাশরাফি রাজনীতিতে জড়িয়ে গেল। সাকিবও কিছুদিনের জন্য ছিল। এখন লিটন দাস। গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আমি দেখিনি। লিটন দাসের অধীনে দল খুব ভালো খেলছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়