শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পূজামণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা, ভক্ত-দর্শনার্থীদের স্বস্তি।

মো: আদনান হোসেন ধামরাই ঢাকা: ঢাকা জেলার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সরেজমিনে তদারকি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ নাজমুল ইসলাম পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কথাও বলেন। পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক  নন্দ গোপাল সেন বলেন, “র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় আমরা স্বস্তি বোধ করছি। নির্ভয়ে পূজা উদ্‌যাপন করতে পারছি।”

একজন ভক্ত সুমন দত্ত আনন্দের সঙ্গে জানান, “আগে ভিড়ের সময় একটু ভয়ের মধ্যে থাকতে হতো। এখন র‍্যাব-পুলিশের উপস্থিতি দেখে মনে হচ্ছে নির্ভয়ে আনন্দ করা যাবে।”

ধামরাইয়ের স্থানীয়দের মতে, র‍্যাবের এমন উদ্যোগ শুধু দুর্গাপূজা নয়, যেকোনো উৎসব নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখছে। পূজামণ্ডপজুড়ে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে বিরাজ করছে উৎসবের আমেজ।

  • সর্বশেষ