শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁয় ৩ বস্তা মরা মুরগি নিয়ে যাচ্ছিলেন, অতঃপর...

ময়মনসিংহের ত্রিশালে তিন বস্তা মরা মুরগি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে এসব মরা মুরগি জব্দ করা হয়। আটক দুজন হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

জানা গেছে, সকালে মরা মুরগির বস্তা নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে বের হয় অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তাভর্তি মরা মুরগি জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ