শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে নি‌জের পুরো ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণা দিলেন অ‌ধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রফি না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ ঝারেন ভারতীয় দ‌লের সূর্যকুমার। তবে এর পাশাপাশি এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণাও দেন। সংবাদ সম্মেলন শেষ সূর্যকুমার বলেন, ‘আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।’  

ম্যাচের পর প্রায় এক ঘণ্টা সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের অপেক্ষা করা হয়েছে। লম্বা অপেক্ষা শেষে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।  

 ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই পেয়েছেন ভারতীয়রা। সেগুলো সবাই নিজে নিজে সংগ্রহ করার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল সংগ্রহ করতে মঞ্চে ডাকা হয়। সবাইকে মেডেল দেন বুলবুল। এরপর এশিয়া কাপের ট্রফি ও মেডেল না নিয়েই মাঠ ছাড়ে ভারতের দল। মহসিন নাকভির কাছে থেকে ট্রফি নিবে না বলেই এমন ঘটনা ঘটায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়