শিরোনাম
◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল‌কে পরামর্শ দি‌লেন ভার‌তের কোচ গৌতম গম্ভীর 

স্পোর্টস ডেস্ক :  সবশেষ এশিয়া কাপে ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর হয়ে ওঠেনি। গতকাল ভারত-পাকিস্তান ফাইনাল শেষে লিটন দাসদের পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে উন্নতির কথা। ---- ডেই‌লি ক্রিকেট

রোববা‌রের ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাকে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতি করার জন্য পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন গম্ভীর।

ফাইনাল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বুলবুল বলেন, 'একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। মাত্র গৌতম গম্ভীর একটা পরামর্শ দিল আমাকে- আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সাথে একমত।

ভারত ও পাকিস্তানের কাছে আশা জাগিয়েও হেরে গিয়ে ফাইনালে আর ওঠা হয়নি বাংলাদেশের, 'আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি, শ্রীলঙ্কার সাথেই জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিল। আফসোস নেই। পারফরম্যান্সে আমি গর্বিত।'

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য এই তিন সিরিজ জেতার আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে ২০ ওভারের ফরম্যাটে সিরিজ হেরেছিল লিটনরা। এরপর দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ।

এই প্রসঙ্গে বুলবুল বলেন, 'গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, ইউএই-পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ছাব্বিশের বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়