শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৩ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সির শুনা‌নি‌তে ধোনি ও কোহলিকে ঢাল করে পার পেতে চাইছেন পা‌কিস্তা‌নের ফারহান

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে ‘গানশট’ উচ্ছ্বাস করেছিলেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর উচ্ছ্বাসের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিষয়টি ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানায় বিসিসিআই। ফারহান একাধিক উদাহরণ দিয়ে দাবি করেছেন, তিনি কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি।

বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তাঁর আচরণের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাক ব্যাটার দাবি করেছেন, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে অর্ধশতরানের পর উচ্ছ্বাসের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, অতীতে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উচ্ছ্বাস করেছেন। --- আনন্দবাজার

বিভিন্ন সময় আরও অনেকে এ ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ধরনের উচ্ছ্বাস ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা কিছু করেননি। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি।

পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফের বিরুদ্ধেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় তিনি অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন। পাক বোলারের সেই আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়।

পাকিস্তানের দুই ক্রিকেটারেরই শুনানি হয়েছে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সামনে। এশিয়া কাপের প্রথম ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাইক্রফ্টকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। যদিও আইসিসি সেই দাবি মানেনি। 

পরে পাইক্রফ্ট শুধু ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান দলের কাছে দুঃখপ্রকাশ করেন। বিতর্কিত আচরণের জন্য ফারহান এবং রউফের শাস্তি হবে কিনা, তা ঠিক করবেন জ়িম্বাবোয়ের ম্যাচ রেফারিই।

  • সর্বশেষ