শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জোড়া গোল মেসির, প্লে অ‌ফে ইন্টার মায়া‌মি

স্পোর্টস ডেস্ক : চোখের আরাম, মনের শান্তি এনে দিলেন লিও মেসি। জোড়া গোল করলেন। অ্যাসিস্ট করলেন আরও একটি। পেনাল্টি নিজে না নিয়ে এগিয়ে দিলেন তাঁর সতীর্থকে। পেনাল্টি নিলে হ্যাটট্রিক হয়ে যেত মেসির। কিন্তু মেসি তো এরকমই। 

মেজির লিগ সকারে ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নিউ ইয়র্ক সিটি এফসিকে। প্লে অফে পৌঁছে গেল মায়ামি।

মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগেস। এর পরে ১২ মিনিটের মধ্যে জোড়া গোল মেসির। ২৩ ম্যাচে তাঁর গোল এখন ২৪টি। মেসির জোড়া গোলের মাঝেই পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। থুতু কাণ্ডের পরে শাস্তি কাটিয়ে মাঠে ফিরলেন উরুগুয়ের স্ট্রাইকার। 

টানা তিন ম্যাচ জেতার পরে হেরে গেল নিউ ইয়র্ক সিটি। ম্যাচের প্রথম আধ ঘণ্টা প্রাধান্য ছিল নিউ ইয়র্কের। তার পরে ম্যাচে ফেরে মায়ামি। ৪৩ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের মায়ামির আক্রমণ। নিউ ইয়র্কের গোলকিপার দলকে বাঁচান।

৭৪ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি। তার পরের গোলটিও দেখার মতো। মাঝমাঠের কাছ থেকে বল ধরে দু'জনকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন।

দি' পলকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করেন। ২৯ ম্যাচ থেকে মায়ামির সংগ্রহ ৫৫ পয়েন্ট। তারা তিন নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়