শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান।

সেমিফাইনাল খেলতে নেমে তৃতীয় মিনিটে উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামার রাজ্জাকের ভুলে বল পান অপু। সেই বল পেয়েই নাজমুলকে পাস বাড়ান তিনি।

ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও নাজমুলকে গোলকে বঞ্চিত করতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি মিনিটে এবার বাংলাদেশের জয়ের দ্বিতীয় গোল এনে দেন অপু। একক নৈপুণ্যে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে আরেকটি গোল পেতে পারত বাংলাদেশ।

তবে জালের দেখা পাওয়া নাজমুলের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একই কারণে বাতিল হয়ে যায় আব্দুল্লাহর গোলও। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছিল। ফরোয়ার্ডদের শট অল্পের জন্য কখনো জালের দেখা পায়নি কিংবা গোলরক্ষক সেভ করেছেন কর্নারের বিনিময়ে।

আগামী ২৭ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষকে তা আজই জানা যাবে। নেপাল-ভারতের মধ্যে যারাই জিতবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

ফুটবলের মতোই আজ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের শেষ চারের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারা আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়