শিরোনাম
◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্থর ওভার রেটের কারণে ভারতের নারী দলকে আইসিসির জরিমানা

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। তবে তার আগেই ভারতের নারী দলকে শাস্তি দিল আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে তাদের এ শাস্তি প্রদান করা হয়।

শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বেথ মুনি ও স্মৃতি মান্ধানার শতকের পরও হার এড়াতে পারেনি ভারত। অস্ট্রেলিয়া জিতেছিল ৪৩ রানে।

ওভার রেটের হিসেবে, নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী ভারতকে এই শাস্তি দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সূত্র: কালবেলা  

  • সর্বশেষ