শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চান নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দেশের মানুষকে ভালো কিছু দেয়ার পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর নাগাদ দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কার বিমান ধরেছেন জ্যোতিরা। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন তারা। 

advertisement

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবেন। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পর সেখান থেকে ভারতে যাবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। পরবর্তীতে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষেও গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন জ্যোতিরা। বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন সরোয়ার ইমরান।

advertisement

বাংলাদেশের প্রধান কোচ শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচকে টার্গেট করছেন। সংবাদ সম্মেলনে সরোয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ ধরে খেলা ও ভালো খেলা। আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য দলের সঙ্গেও আমরা... কাউকে বড় করে দেখছি না। শতভাগ দিয়ে চেষ্টা করব।

দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফাহিমা খাতুন। প্রস্তুতি নিয়ে সবার আক্ষেপ থাকলেও ডানহাতি লেগ স্পিনার মনে করেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি বিসিবি যত ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে সেগুলো সবটা নেয়ার চেষ্টাও করেছেন তারা। ফাহিমার বিশ্বাস, বাংলাদেশ আশানুরূপ রেজাল্ট করতে পারবে।

advertisement

তিনি বলেন, দেশ ছাড়ার আগে ফাহিমা খাতুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমে বলতে চাই গত কয়েক মাসে আমরা অনেক ভালো অনুশীলন করেছি। বিসিবি আমাদের যতগুলো সুযোগ-সুবিধা দিয়েছে আমরা সবগুলো নেয়ার চেষ্টা করেছি।

  • সর্বশেষ