শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের আসন্ন নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে সোমবার (২২ সে‌প্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে। 

এ ছাড়াও আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু এসব কথা জানিয়েছেন।

বিসিবি পরিচালক জানান, রাত ৯টায় সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম পৌঁছেছে। এটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর জমা দেয়া হয়েছে। তবে জমাদানের সময় বাড়ানো না হলেও নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরশিপ জমার সময় উল্লেখ করে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, বিতর্কিত ১৪ ক্লাবের ভোটাধিকার বিষয়টি তদন্তাধীন হওয়ায় বাতিল করা হয়নি। এ ছাড়াও বিসিবির কোষাগারে ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়