শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবসর ভা‌লো লাগে না ডি ক‌কের, আবার ম‌া‌ঠে ফির‌লেন

স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি কক অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। উইকেট কিপার এ ব্যাটারকে আসন্ন পাকিস্তান সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ খেলেছিলেন ডি কক। প্রোটিয়া জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পর এই ফরম্যাটকে বিদায় বলে দেন। টেস্ট থেকে ডি কক অবসর নিয়েছেন আরও আগে। 

২০২১ সালে লাল বলের ক্রিকেট ছাড়েন তিনি। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা উইকেট কিপার এ ব্যাটার শুধু খেলবেন সাদা বলের ক্রিকেট।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ডি কককে দলে ভেড়ানো হয়েছে। উইকেট কিপার এ ব্যাটারের ফেরা প্রোটিয়া শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন কোচ শুকরি কনরাড।

তিনি বলেন, এসএ২০ লিগ থেকেই আমরা খেলোয়াড়দের প্রস্তুতি দেখব। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে, তা আমাদের জন্য বাড়তি সুবিধা।

ডি কক ফিরলেও পাকিস্তান সিরিজের দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। চোট থেকে সেরে না ওঠায় ডানহাতি এ ব্যাটারের খেলা হচ্ছে না। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটস্কি, টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন ডেভিড মিলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়