শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুলবুলের আলোচিত ‘নির্বাচনী চিঠি’ অবৈধ চেয়ে হাই‌কো‌র্টে রিট

আসছে বিসিবি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল। তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। 

এবার সে চি‌ঠি অবৈধ ঘোষণা চে‌য়ে হাই‌কো‌র্টে রিট দায়ের করা হয়েছে। এর শুনানি হতে পারে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাদী হয়ে এ রিটটি দায়ের করেছেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু, ও রাজবাড়ীর দুলাল। 

আগামী ৪ অক্টোবর বিসিবি নির্বাচন। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। 

এখানেই শেষ নয়। অ্যাড হক কমিটি থেকে কাউন্সিলর চেয়েছেন বিসিবি সভাপতি। সে চিঠিতে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়েছেন তিনি।

এরপর ৫৩টি ফর্ম জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।

যদিও বিদ্যমান নিয়মানুসারে নতুন করে কাউন্সিলর পাঠানোর সুযোগ নেই। গঠনতন্ত্রের ১২.৭ ধারায় বর্ণিত আছে এই নিয়ম। এ ছাড়া বিসিবি সভাপতিও এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়